বিষয়টা শেয়ার করতে আমার খুব লজ্জা লাগছে, কিন্তু না বলে পারছি না। আমার বয়স ২২ বছর।

বিষয়টা শেয়ার করতে আমার খুব লজ্জা লাগছে
 বিষয়টা শেয়ার করতে আমার খুব লজ্জা লাগছে


আমার চাচাতো বোন কিছুদিন আগে মারা যান। তার একটি মেয়ে আছে, এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমার বোনের জামাইয়ের বয়স ২৭ বছর। পরে পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে হয়।


তাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো। পরিবার ও আত্মীয়রা অনেক বুঝিয়ে বলায় আমি সরাসরি না করতে পারিনি। আমাদের বিয়ে হয়েছে ১৪ দিন হলো, কিন্তু এখনো একবারও আমাদের সহবাস হয়নি।

আমি খুব লাজুক প্রকৃতির মানুষ, আর সেও কিছু বলছে না। আমি এতটাই লাজুক যে নিজে থেকে কিছু করতে পারছি না।
এখন আমার প্রশ্ন হলো কীভাবে আমি ধীরে ধীরে আমার হাসবেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারি এবং স্বাভাবিকভাবে দাম্পত্য সম্পর্ক শুরু করতে পারি?